আজ বিশ্ব নার্স দিবস। সারা দেশ জুরে ১২ মে দিনটিকে বিশ্ব নার্স দিবস হিসাবে পালন করা হয়। ৮২০ সালে ১২ মে জন্ম গ্রহণ করেছিলেন ফ্লোরেন্স নাইট এঙ্গেল নামে এক সমাজ সেবী মহিলা।যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রসা করে সুস্থ্য করে তোলেন তিনি। সেই সময় থেকেই তার জন্মদিনটি বিশ্ব নার্স দিবস হিসাবে পালন হয়ে আসছে । সেই মতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে সাংস্কৃতিক অনুষ্ঠনের আয়োজন হয়। এদিনের অনুষ্ঠনে উপস্থিত ছিলেন হাসপাতলের সুপার এস কে সিনহা , নার্সিং সুপার অঞ্জন সাহা বোস। সুধু সাংস্কৃতিক অনুষ্ঠন নয় এদিন মহকুমা হাসপাতালের নার্সরা স্বেচ্ছায় রক্ত দান করেন। করণ এক ফোট রক্ত এক মমূর্ষ রোগীর প্রান বাচাতে পারে এই কথা ভেবে রক্তদান করা হয়। তাই এক মহান মহিলার জন্মদিনে এটি সবচেয়ে বড় উপহার বলে জানান হাসপাতাল নার্সিং সুপার অঞ্জনা সাহা বোস।
উত্তরদিনাজপুর